
গত ২৪ ঘণ্টায় লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৫৪ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১৫৬ জন। এ নিয়ে গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ১৪০০ ছাড়াল বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আনাদোলুর।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪২২ জনে এবং একই সময়ে আহত হয়েছেন আরও ৪ হাজার ২৯৪ জন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইল বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে যাচ্ছে। ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকর হলেও ২ মার্চ হিজবুল্লাহর সীমান্তবর্তী হামলার পর নতুন করে সংঘাত শুরু হয় অঞ্চলটিতে। এর পর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েল বিভিন্ন এলাকায় রকেট হামলা চালিয়ে আসছে।