ঢাকা বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

‘প্রার্থনা করি যেন বাংলাদেশ ভারতের সম্পর্ক ঠিক না হয়’

‘প্রার্থনা করি যেন বাংলাদেশ ভারতের সম্পর্ক ঠিক না হয়’

ভারতের সেভেন সিস্টার্সের রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, তিনি সবসময় স্রষ্টার কাছে প্রার্থনা করেন যাতে ভারত আর বাংলাদেশের সম্পর্কে উন্নতি না হয়।

ভারতের গণমাধ্যম এবিপিকে দেওয়া সাক্ষাৎকারে হিমন্ত বলেছেন, আমি তো সকালে সবসময়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যে পরিস্থিতি ইউনুসের সময়ে ছিল, সেটাই যেন থাকে, সম্পর্কের উন্নতি যেন না হয়। দীর্ঘ ওই সাক্ষাৎকারে তিনি ভারত থেকে ‘রাতের অন্ধকারে’ কীভাবে বাংলাদেশে ‘পুশ-ব্যাক’ করা হয়, তারও বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন তিনি। বিশ্বশর্মা বলেছেন, বিএসএফ কি করে, কখনও ২০-৩০ বা ৪০ দিন, কখনও ১০ দিনের মতো নিজেদের কাছে রেখে দেয় (যাদের পুশ-ব্যাক করা হবে, তাদের)। যখন বিডিআর থাকে না, সেখান দিয়ে ধাক্কা মেরে পাঠিয়ে দেয়।

বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর নাম এখন বিজিবি হলেও পূর্বের নাম ‘বিডিআর’ বলেই উল্লেখ করেছেন তিনি। রাতের অন্ধকারের সুযোগেই যে এভাবে ‘পুশ-ব্যাক’ করা হয়, সেটাও জানিয়েছেন। আসামের মুখ্যমন্ত্রীর ওই সাক্ষাৎকারটি গত ১৫ এপ্রিল সম্প্রচারিত হয়েছে। তবে তার কিছু অংশ গত সোমবার থেকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভারত-বাংলাদেশ সম্পর্কের বিশ্লেষকরা বলছেন, আসামের মুখ্যমন্ত্রী এমন একটা সময়ে এই কথাগুলো বললেন, যখন বিজেপি নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদীকে রাষ্ট্রদূত করে ঢাকায় পাঠানোর ঘোষণা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত