ঢাকা বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি অবরোধের পরিকল্পনা

ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি অবরোধের পরিকল্পনা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে তেহরানের ওপর চাপ বাড়াতে দেশটির বন্দরগুলোতে দীর্ঘমেয়াদি অবরোধ চালানোর প্রস্তুতি নিতে জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। ওয়াশিংটন থেকে এএফপি জানায়, প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প মনে করেন না যে ইরান আন্তরিকভাবে আলোচনা করছে। তার আশা, চাপ প্রয়োগের মাধ্যমে তেহরানকে অন্তত ২০ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত করতে এবং পরবর্তীতে কঠোর বিধিনিষেধ মেনে নিতে বাধ্য করা যাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত