ঢাকা বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

‘নরকে’ যাওয়ার ৬৬৬ নম্বর বাস ফিরল পোল্যান্ডে

‘নরকে’ যাওয়ার ৬৬৬ নম্বর বাস ফিরল পোল্যান্ডে

ইংরেজিতে ‘হেল’ শব্দটা শুনলেই মাথায় আসে নরকের কথা। আবার পশ্চিমে অতি পরিচিত স্ল্যাং ‘েেগা টু হেল’ (গোল্লায় যাও) সূত্রেও হেল শব্দটা অনেককে প্রায়ই শুনতে হয়। মজার বিষয় হলো, পোল্যান্ডে একটি জনপ্রিয় পর্যটন শহরের নাম ‘হেল’।

বানানে ভিন্নতা থাকলেও শহরের এই অভিনব নাম নিয়ে রঙ্গতামাশা থামেনি।

সমুদ্রসৈকত পরিবেষ্টিত শহরটির আসা-যাওয়ার বাসের নম্বরও ‘৬৬৬’। বাইবেলে ‘৬৬৬’ সংখ্যাটিকে ‘দ্য নাম্বার অব দ্য বিস্ট’ বা ‘পশুর সংখ্যা’ বলা হয়েছে। খ্রিষ্টানদের অনেকে এটিকে শয়তানের প্রতীক হিসেবে ব্যাখ্যা করেন। এক অর্থে বলা যায়- এ যেন শয়তানের বাসে চড়ে নরকে যাওয়ার মতোই!

বছর তিনের আগে খ্রিষ্টান ধর্মীয় গোষ্ঠীদের আপত্তির মুখে ৬৬৬ নম্বরটি বদলাতে বাধ্য হয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এবারের গ্রীষ্মে শহরবাসীকে সেবা দেওয়ার জন্য আবারও সেই বিতর্কিত সংখ্যার বাস ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে পরিবহন প্রতিষ্ঠান ফ্লিক্সবাস। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পোল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম ও অন্যতম প্রাচীন শহর ক্র্যাকভ থেকে প্রায় সাড়ে ৬০০ কিলোমিটার দূরের বাল্টিক সাগর উপকূলের পর্যটনসমৃদ্ধ হেল উপদ্বীপ পর্যন্ত চলাচল করবে বাসটি। ফ্লিক্সবাসের এক মুখপাত্র সিএনএনের সহযোগী সংবাদমাধ্যম টিভিএন২৪-কে বলেন, ‘এই রুটটির প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ ও পোল্যান্ডের উপকূলের এই জনপ্রিয় গন্তব্যে নতুন পর্যটক আনাই তাদের মূল লক্ষ্য।’ তিনি বলেন, ‘বিপণন কৌশলের অংশ হিসেবেই ৬৬৬ নম্বরটি বেছে নেওয়া হয়েছে।’ নতুন বাসসেবাটি গ্রীষ্মকালজুড়ে প্রতিদিন একবার চলবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত