ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

রাশিয়ায় ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলা নিহত সাত

রাশিয়ায় ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলা নিহত সাত

রাশিয়ায় এক রাতে নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ কর্মকর্তাদের দাবি, চলতি বছরের সবচেয়ে বড় এই হামলায় ৮২২টি ড্রোন ব্যবহার করা হয়েছে। এর মধ্যে প্রায় ৬০০টি মস্কো ও এর আশপাশের এলাকা লক্ষ্য করে ছোড়া হয়। হামলায় দেশটির বিভিন্ন অঞ্চলে অন্তত সাতজন নিহত হয়েছেন।

মস্কো অঞ্চলের গভর্নর বলেন, সাম্প্রতিক স্মৃতিতে রাশিয়ার রাজধানীর ওপর এটি ছিল অন্যতম বড় ড্রোন হামলা। হামলায় রাশিয়ার অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের একটি গুদামেও আঘাত হেনেছে।

রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রোস্তভ অঞ্চলে রাতভর চালানো হামলায় পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর। ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলের কর্মকর্তারা জানিয়েছেন, একটি বেসামরিক বাসে হামলা হলে এক নারী নিহত হন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত