ঢাকা সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর বন্ধ ইন্দোনেশিয়ার প্রধান বিমানবন্দর

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর বন্ধ ইন্দোনেশিয়ার প্রধান বিমানবন্দর

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে সৃষ্ট ধোঁয়ার কারণে ইন্দোনেশিয়ার প্রধান বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে এখন বিমান চলাচল বন্ধ আছে। গতকাল রোববার বিমানবন্দর বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এতে করে হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছেন। আনাক কারাকাতোয়া নামে একটি পাহাড়ের ওপর থাকা আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হওয়ার পর এটির ধোঁয়া ১৫০ কিলোমিটার দূর পর্যন্ত উড়ে গেছে। গত শনিবার সেখানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। যা ৭০০ কিলোমিটার দূর থেকেও শোনা গেছে। ওই বিস্ফোরণের পর সেখান থেকে লাভা গড়িয়ে পড়তে শুরু করে। এরপর গতকাল রোববার আরও দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই আগ্নেয়গিরির ধোঁয়া সোয়েকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশসীমায় শনাক্ত হয়েছে। এরপর রাত ১টা ৩০ মিনিটের দিকে বিমানবন্দর বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এদিকে বিমান চলাচল বন্ধ হওয়ার কারণে প্রায় ২০ হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত