ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

গাজায় ইসরায়েলি বর্বরতায় স্বাস্থ্য কর্মকর্তার ছেলেসহ নিহত চার

গাজায় ইসরায়েলি বর্বরতায় স্বাস্থ্য কর্মকর্তার ছেলেসহ নিহত চার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের ড্রোন হামলায় এক শিশুসহ চার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশের বড় ছেলে বাসির আল-বুরশও রয়েছে। এছাড়া গত শুক্রবারের হামলায় আহত আরও একজন গত শনিবার মারা গেছেন। খবর আল-জাজিরার। চিকিৎসকদের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, গত শনিবার ইসরাইলি হামলায় তিনজন নিহত হন। এছাড়া গত শুক্রবারের হামলায় আহত একজন শনিবার মারা যান। শনিবার গাজা সিটির শেখ রাদওয়ান বাজার এলাকায় একটি বেসামরিক গাড়িতে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে একজন নিহত এবং অন্তত চারজন আহত হন। আহতদের মধ্যে দুই শিশু রয়েছে বলে জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।

হামলার পর গাড়িটিতে আগুন ধরে যায় এবং দীর্ঘ সময় ধরে সেটি জ্বলতে থাকে। পরে উদ্ধারকর্মীরা আগুন নেভান। আল-শিফা মেডিকেল কমপ্লেক্সে নেওয়া মরদেহটি এতটাই পুড়ে গিয়েছিল যে তা শনাক্ত করা সম্ভব হয়নি। গাজা সিটি থেকে আলজাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানান, ক্ষেপণাস্ত্র দিয়ে গাড়িটিতে হামলা করা হয়। অ্যাম্বুলেন্স, চিকিৎসাকর্মী ও বেসামরিক প্রতিরক্ষা দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগ পর্যন্ত প্রায় আধা ঘণ্টা গাড়িটি জ্বলছিল। নিহত ব্যক্তির মরদেহ সম্পূর্ণ পুড়ে গিয়েছিল বলেও জানান তিনি। মাহমুদ আরও বলেন, শনিবার সকাল থেকেই পুরো গাজা উপত্যকার আকাশে ইসরায়েলি নজরদারি বিমান, হামলাকারী ড্রোন ও কোয়াডকপ্টার খুব নিচু দিয়ে উড়ছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত