ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

কলম্বিয়ায় স্বর্ণের খনিতে ভয়াবহ ধস নিহত ১৪

কলম্বিয়ায় স্বর্ণের খনিতে ভয়াবহ ধস নিহত ১৪

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি স্বর্ণের খনি ধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। দুর্ঘটনার পর ১২ থেকে ১৫ জন খনিশ্রমিক নিখোঁজ রয়েছেন। স্থানীয় কপক্ষ গত সোমবার এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দেশটির নারিনিও প্রদেশের সান্তা বারবারা দে ইসকুয়ান্দে পৌরসভার গ্রামীণ চামবেরো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নারিনিওর গভর্নর লুইস আলফোনসো এসকোবার জানিয়েছেন, খনিতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হয়েছে। প্রদেশটির দুর্যোগ মোকাবিলাবিষয়ক কর্মকর্তা হোর্হে তোভার কাস্তিলো জানান, দুর্ঘটনার পর ১২ থেকে ১৫ জন খনিশ্রমিক নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে। উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে পৌর কর্তৃপক্ষ। তবে যোগাযোগের ক্ষেত্রে সমস্যা হচ্ছে বলে জানান তিনি।

সান্তা বারবারা দে ইসকুয়ান্দে ঘন বৃষ্টিবনে ঘেরা একটি দুর্গম এলাকা। সেখানে নৌকা অথবা ছোট উড়োজাহাজে যাতায়াত করা যায়। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গভর্নর এসকোবার খনিটিকে 'অনানুষ্ঠানিক' খনি হিসেবে উল্লেখ করেন। কলম্বিয়ার গ্রামীণ এলাকাগুলোতে অনানুষ্ঠানিক ও নিয়ন্ত্রণহীন খননকাজের প্রচলন রয়েছে। এসব খনিতে প্রায়ই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা থাকে না। ফলে সেখানে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত