
ইসরাইলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন হাজারো মানুষ। নির্বাচনের আগে আয়োজিত এ সমাবেশ থেকে সরকার পরিবর্তনের ডাকও উঠছে। খবর কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার। বিক্ষোভকারীদের দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে চালানো হামলার সময়কার নিরাপত্তাব্যর্থতা তদন্তে স্বাধীন কমিশন গঠন করতে হবে। একইসঙ্গে ওই হামলার আগে ও সময় ইসরাইলের নিরাপত্তাব্যবস্থায় যেসব ব্যর্থতা দেখা দিয়েছিল, তার নিরপেক্ষ তদন্ত করতে হবে।