ঢাকা রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা

এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা

শক্তিশালী এল নিনোর প্রভাবে প্রবল বৃষ্টিপাতে পেরু ও ইকুয়েডরের বেশ কয়েকটি শহরে শুক্রবার ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। পেরুর উত্তরাঞ্চলীয় পিউরা শহরে বৃহস্পতিবার থেকে টানা ১২ ঘণ্টার ভারী বৃষ্টিতে রাস্তাঘাট কোমরসমান পানিতে তলিয়ে গেছে। পেরুর পিউরা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

পেরুর জাতীয় বেসামরিক প্রতিরক্ষা ইনস্টিটিউটের প্রধান লুইস ভাসকেজ আরপিপি রেডিওকে জানান, প্রাথমিক হিসাব অনুযায়ী, পিউরায় বৃষ্টিতে প্রায় দুই হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। পিউরার সান্তা মার্গারিটা এলাকার বাসিন্দা পিয়েরে গারাভিতোর বাড়িতে একটি ফ্রিজ পানিতে ভাসছিল।

তিনি বলেন, 'এল নিনোর প্রভাবে এটি কেবল প্রথম ভারী বৃষ্টি। আর এর মধ্যেই আমাদের কী অবস্থা হয়েছে, দেখুন। আমার সবকিছু শেষ, সব হারিয়েছি। আশপাশের সব বাসিন্দার অবস্থাও একই।' এ সংকটের কারণে পেরুর প্রেসিডেন্ট কেইকো ফুজিমোরি কলম্বিয়া সফর স্থগিত করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত