ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

তারেক রহমান নির্বাচনি সব আইন মেনেই প্রচারণা চালাচ্ছেন

বললেন রিজভী
তারেক রহমান নির্বাচনি সব আইন মেনেই প্রচারণা চালাচ্ছেন

তারেক রহমান নির্বাচনি সব আইনকানুন মেনেই প্রচারণা চালাচ্ছেন জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘যারা অহেতুক বিএনপির বিরুদ্ধে মিথ্যা ছড়াচ্ছেন, তাদের মনে রাখা উচিত, কোনো লাভ হবে না।’ গতকাল শনিবার নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। রিজভী বলেন, একটি রাজনৈতিক দল ভোটারদের নিজেদের দলে কাজ করার জন্য বিকাশে টাকা দিচ্ছে। এ সময় তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদ ও তার দোসরদের নির্যাতনের কারণেই অকালে মৃত্যু হয়েছে আরাফাত রহমান কোকোর।

রুহুল কবির রিজভী বলেন, গুলশান কার্যালয়ে বালির ট্রাক-কাঠের ট্রাক দিয়ে খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রেখেছিল শেখ হাসিনার বাহিনী। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাকে ভয়ংকর গোল মরিচের গুড়া ছিটিয়ে দেওয়া হয়েছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত