ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

একেএম রফিকুজ্জামান মারা গেছেন

একেএম রফিকুজ্জামান মারা গেছেন

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত মহাপরিচালক মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত একেএম রফিকুজ্জামান গত শনিবার দিবাগত রাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। তিনি ১৯৪২ সালে কুমিল্লা জেলার নাঙ্গলকোটে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ১৯৬৫ সালে খুলনা জেলার ইসিপিও (ঊীবপঁঃরাব ঈঁস চঁনষরপরঃু ঙভভরপবৎ) হিসেবে যোগদান করেন। বিসিএস (পরিবার পরিকল্পনা) ক?্যাডারের সদস্য হিসেবে তিনিই সবশেষ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক পদে অধিষ্ঠিত হয়েছিলেন। তিনি নিপোর্টের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন শিক্ষা ও সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত