
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, নম্বর বাণিজ্য ও কৃত্রিম ফলাফলের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে যোগ্যতার ভিত্তিতে প্রকৃত মূল্যায়ন ব্যবস্থা গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
তিনি জোর দিয়ে বলেন, ‘মেধার সঠিক মূল্যায়ন নিশ্চিত করাই আধুনিক শিক্ষাব্যবস্থার মূল ভিত্তি।’ গতকাল রোববার টাঙ্গাইলের নাগবাড়ী হাসিনা চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, কবি বুলবুল খান মাহবুব এবং বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আফরোজ হোসেন সিদ্দিকীকে ‘আজীবন সম্মাননা’ প্রদান করা হয়।
শিক্ষার্থী কাছে দেশপ্রেমের সংজ্ঞা তুলে ধরে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘দেশপ্রেম শুধু ইতিহাসের গৌরবগাঁথা স্মরণ নয়, বরং সততা, দায়িত্বশীলতা, মানবিকতা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও ন্যায়বোধের চর্চাই প্রকৃত দেশপ্রেম।’ শিক্ষার্থীদের মন দিয়ে পড়াশোনা করার পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতা পালনের আহ্বান জানান শিক্ষা উপদেষ্টা। ড. আশরাফ সিদ্দিকীর অবদান স্মরণ করে অধ্যাপক আবরার বলেন, ‘তিনি ছিলেন বহুমাত্রিক এক মানবিক ব্যক্তিত্ব।