ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সুপ্রিম কোর্ট সচিবালয়ে নতুন সচিব, অতিরিক্ত সচিব

সুপ্রিম কোর্ট সচিবালয়ে নতুন সচিব, অতিরিক্ত সচিব

সুপ্রিম কোর্ট সচিবালয়ে নতুন সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান।

গতকাল সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। এছাড়া একজন অতিরিক্ত সচিব, একজন যুগ্ম সচিব, দুই জন উপ সচিব ও দুই জন সিনিয়র সহকারী সচিব পদায়ন করা হয়েছে।

তারা হলেন, অতিরিক্ত সচিব জেলা ও দায়রা জজ রুহুল আমীন, যুগ্ম সচিব বি এম তারিকুল কবির, উপসচিব পঞ্চগড়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাফিজুল ইসলাম ও যুগ্ম জেলা ও দায়রা জজ সুব্রত ঘোষ শুভ, সিনিয়র সহকারী সচিব মহসিনা হোসেন তুষি ও সাদিয়া আফরিন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত