ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

ভেনেজুয়েলার তেল খাতে চীনা বিনিয়োগকে স্বাগত জানালেন ট্রাম্প

ভেনেজুয়েলার তেল খাতে চীনা বিনিয়োগকে স্বাগত জানালেন ট্রাম্প

ভেনেজুয়েলার অর্থনীতি পুনর্গঠনের লক্ষ্যে দেশটির তেল শিল্পে চীনা বিনিয়োগের পথ প্রশস্ত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত শনিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, নিকোলাস মাদুরোর পতনের পর দক্ষিণ আমেরিকার এই দেশটির বিধ্বস্ত অর্থনীতিকে টেনে তুলতে চীনের বিনিয়োগ অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে। ভেনেজুয়েলায় বিশ্বের বৃহত্তম প্রমাণিত তেলের মজুদ রয়েছে এবং সম্প্রতি দেশটি তাদের জ্বালানি খাতে বেসরকারি ও বিদেশি বিনিয়োগের অনুমতি দিতে আইন সংশোধন করেছে।

মাদুরের শাসনামলে চীন ছিল ভেনেজুয়েলার তেলের প্রধান ক্রেতা। তবে গত ৩ জানুয়ারি মার্কিন বাহিনীর হাতে মাদুরো বন্দি হওয়ার পর বেইজিং ও কারাকাসের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সেই ধোঁয়াশা কাটিয়ে ট্রাম্প স্পষ্ট করেছেন যে চীন যদি ভেনেজুয়েলায় এসে তেলের ব্যবসায় বড় কোনো চুক্তি করতে চায়, তবে ওয়াশিংটন তাকে স্বাগত জানাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত