ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

শ্রম অভিবাসনের ক্ষেত্রে সহযোগিতা জোরদারের আহ্বান উপদেষ্টার

শ্রম অভিবাসনের ক্ষেত্রে সহযোগিতা জোরদারের আহ্বান উপদেষ্টার

প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল শ্রম অভিবাসনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি অভিবাসীদের নৈতিক নিয়োগ, মর্যাদাপূর্ণ কাজ ও মানবিক মর্যাদা রক্ষায় যৌথ প্রতিশ্রুতির ওপর জোর দেন।

দুবাইয়ে আবুধাবী ডায়ালগ-২০২৬ এ বাংলাদেশের প্রতিনিধিত্বকালে গতকাল সোমবার সংলাপের দ্বিতীয় দিনের উদ্বোধনী অধিবেশনে মন্ত্রী পর্যায়ের বৈঠকে বক্তব্যকালে উপদেষ্টা এ আহ্বান জানান।

তিনি এ প্ল্যাটফর্মকে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও নৈতিক শ্রম অভিবাসনের জন্য একটি বিশ্বস্ত ও কার্যকরী প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত