ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে মির্জা আব্বাসের নেতাকর্মীদের ভিড়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে মির্জা আব্বাসের নেতাকর্মীদের ভিড়

ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের নেতাকর্মী ও সমর্থকরা।

গতকাল বৃহস্পতিবার রাত ১১টার পর থেকে নেতাকর্মীরা সেগুনবাগিচার এই কার্যালয়ের সামনে জড়ো হন।

সময় বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা ছোট ছোট দলে যোগ দিচ্ছিলেন। এ সময় তাদের ‘এই মুহূর্তে খবর এলো, মির্জা আব্বাস জিতেই গেলো’; ‘দুঃসময়ে কাছে পাই, সে আমাদের আব্বাস ভাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এদিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে পুলিশ ও বিজিবি সদস্যদের উপস্থিতি দেখা গেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত