ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধ হতে যাচ্ছেন কারাবন্দি ইমরান খান

দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধ হতে যাচ্ছেন কারাবন্দি ইমরান খান

ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধ হতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কারাবন্দি অবস্থায় নানা জটিলতার কারণে তার ডান চোখে মাত্র ১৫ শতাংশ দৃষ্টি অবশিষ্ট রয়েছে। ইমরান খানের আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার এমন দাবি করেছেন। তিনি অভিযোগ করেছেন, টানা তিন মাস অভিযোগ জানানোর পরও কারা কর্তৃপক্ষ তার চোখের চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা নেয়নি। গত ১০ ফেব্রুয়ারি দুই ঘণ্টা ধরে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ এবং কারাগার পরিদর্শন করেন সালমান সাফদার। এরপর গত বুধবার সুপ্রিম কোর্টে সাত পৃষ্ঠার একটি প্রতিবেদন জমা দেন ওই আইনজীবী। সুপ্রিম কোর্টে দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, ৭৩ বছর বয়সী ইমরান খান গত তিন মাসে দ্রুত দৃষ্টিশক্তি হারিয়েছেন এবং এক পর্যায়ে তার ডান চোখে হঠাৎ সম্পূর্ণ দৃষ্টি চলে যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত