ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জে সাবেক মন্ত্রী এমপিসহ জামানত হারালেন ৩৬ প্রার্থী

নারায়ণগঞ্জে সাবেক মন্ত্রী এমপিসহ জামানত হারালেন ৩৬ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৪৮ জন প্রার্থীর মধ্যে ৩৬ জন প্রার্থী জামানত হারিয়েছেন। জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীদের তালিকায় রয়েছেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিনও।

নির্বাচনী আইন অনুযায়ী, বৈধ ভোটের এক-অষ্টমাংশ অর্থাৎ ১২ দশমিক ৫ শতাংশের কম ভোট পেলে প্রার্থীর জমা দেওয়া জামানত বাজেয়াপ্ত হয়। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের হিসাব অনুযায়ী, নারায়ণগঞ্জ-১ আসনে ৫ জন, নারায়ণগঞ্জ-২ আসনে ৫ জন, নারায়ণগঞ্জ-৩ আসনে ৯ জন, নারায়ণগঞ্জ-৪ আসনে ১০ জন এবং নারায়ণগঞ্জ-৫ আসনে ৭ জন প্রার্থী জামানত হারিয়েছেন। কর্মকর্তারা জানান, গেজেট প্রকাশের পর জামানত বাজেয়াপ্তের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হবে। নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ভোটার উপস্থিতি ছিল ৬৩ দশমিক ৯৬ শতাংশ। মোট প্রদত্ত ভোটের মধ্যে ৫ হাজার ৯৭টি বাতিল হওয়ায় বৈধ ভোট গণ্য হয় ২ লাখ ৫৬ হাজার ৩৮৪টি। প্রয়োজনীয় ভোটের সীমা ছিল ৩২ হাজার ৪৮। এই সীমার নিচে ভোট পাওয়ায় গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী ওয়াসিম উদ্দিন ২১৯ ভোট, স্বতন্ত্র জাহাজ প্রতীকের প্রার্থী মোহাম্মদ দুলাল ৪৬৩ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মো. ইমদাদুল্লাহ ৭ হাজার ১৮৬ ভোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাস্তে প্রতীকের প্রার্থী মো. মনিরুজ্জামান চন্দন ২৬১ ভোট এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের আপেল প্রতীকের প্রার্থী মো. রেহান আফজাল ২০৭ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে ভোটার উপস্থিতি ছিল ৬৪ দশমিক ২৪ শতাংশ। ৩ হাজার ৮৩৩ ভোট বাতিলের পর বৈধ ভোট দাঁড়ায় ২ লাখ ৩০ হাজার ৭৩টি। প্রয়োজনীয় ভোটের সীমা ছিল ২৮ হাজার ৭৫৯। এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা মো. হাবিবুল্লাহ ৫ হাজার ২৬৫ ভোট, স্বতন্ত্র কলস প্রতীকের প্রার্থী মো. আতাউর রহমান খান ১৮ হাজার ৭৪৪ ভোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাস্তে প্রতীকের প্রার্থী মো. হাফিজুল ইসলাম ৩৫০ ভোট, বাংলাদেশ রিপাবলিকান পার্টির হাতি প্রতীকের প্রার্থী মো. আবু হানিফ হৃদয় ২২৭ ভোট এবং গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী কামরুল মিয়া ১৪২ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত