
ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। তিনি বলেছেন, নারায়ণগঞ্জকে সন্ত্রাস ও মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলা হবে।
এনসিপি যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল-আমিন নির্বাচনি ফলাফল ঘোষণা পরবর্তীতে বাসসকে বলেছেন, এ জয় আমার নয়, এ অঞ্চলের সর্বস্তরের মানুষের। তারা পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। মানুষের এই ভালোবাসার মর্যাদা আমি আমার কাজের মাধ্যমে দেব ইনশাআল্লাহ।