ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

আমির খসরুর চারমাস আগের বক্তব্যের ভিডিও ছড়িয়ে অপপ্রচার শনাক্ত

আমির খসরুর চারমাস আগের বক্তব্যের ভিডিও ছড়িয়ে অপপ্রচার শনাক্ত

গণভোট নিয়ে চার মাস আগের আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা সনাক্ত করেছে রিউমার স্ক্যানার। রিউমার স্ক্যানার জানায়, গণভোট বলে কিছু নাই শীর্ষক বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যের ভিডিওটি ৪ মাস আগের। চারমাস আগের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে সম্প্রতি বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা সনাক্ত করা হয়েছে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে গুজব, মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা সনাক্ত করা হচ্ছে।

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে রিউমার স্ক্যানার। সম্প্রতি রিউমার স্ক্যানার এক প্রতিবেদনে জানায়, সর্বোচ্চ ১৩৩টি গুজবের শিকার হয়েছেন তারেক রহমান। দল হিসেবেও সর্বোচ্চ ৩৬০টি গুজবের শিকার হয়েছে বিএনপি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত