ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

নৌপথে ঈদযাত্রা নিরাপদ রাখতে কাজ করছে নৌ-পুলিশ

জানালেন অতিরিক্ত আইজিপি
নৌপথে ঈদযাত্রা নিরাপদ রাখতে কাজ করছে নৌ-পুলিশ

নৌ-পুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান বলেছেন, ‘পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নৌপথে ঈদযাত্রা নিরাপদ রাখতে কাজ করছে নৌ-পুলিশ।’ তিনি বলেন, কোনো ডাকাত যাতে যাত্রীবেশে নৌযানে চলাচল করতে না পারে, সেই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। গতকাল বুধবার ঢাকায় নৌ-পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নৌ-পুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন। পবিত্র রমজান ও আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৬ উপলক্ষে নৌপথের নিরাপত্তা ও নৌযান চলাচলের সুষ্ঠু ব্যবস্থাপনা সংক্রান্তে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নৌ-পুলিশের অতিরিক্ত আইজিপি নদীপথের চ্যানেলে মাছ ধরার জাল পেতে নৌ চলাচলে বিঘ্ন সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে অঞ্চল পুলিশ সুপারদের নির্দেশনা প্রদান করেন। এছাড়া নৌপথে নৌ-টহল জোরদারসহ যাত্রীরা নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই আশা ব্যক্ত করে উপস্থিত সবাইকে অগ্রিম ঈদ শুভেচ্ছা জানান। সভার শুরুতেই নৌ-পুলিশের পক্ষ হতে নৌপথে আইনশৃঙ্খলা রক্ষায় দুর্ঘটনা প্রতিরোধ, পরিবেশ দূষণরোধ ও টিকেট কালোবাজারি, উচ্চমূল্য এবং চাঁদাবাজী প্রতিরোধে করণীয় বিষয় উল্লেখ করে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উপস্থিত প্রতিনিধি ও অনলাইনে সংযুক্ত নৌ-পুলিশের ১১টি অঞ্চলের পুলিশ সুপারদের সঙ্গে আলোচনা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত