ঢাকা রোববার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

১৭ মার্চের ট্রেনের টিকিট

পশ্চিমাঞ্চলে দেড় কোটি, পূর্বাঞ্চলে এক কোটি হিট

পশ্চিমাঞ্চলে দেড় কোটি, পূর্বাঞ্চলে এক কোটি হিট

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের রেলযাত্রার টিকিটযুদ্ধের পঞ্চম দিন ছিল গতকাল শনিবার। এদিন সকাল ৮টায় আগামী ১৭ মার্চের টিকিট বিক্রি শুরু হয়। বিক্রি শুরুর প্রথম ৩০ মিনিটের মাথায় রেলওয়ের ওয়েবসাইট ও অ্যাপে পশ্চিমাঞ্চলের টিকিটের জন্য প্রায় দেড় কোটি এবং পূর্বাঞ্চলের জন্য ১ কোটির বেশি হিট পড়েছে। রেলওয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, গতকাল শনিবার সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত মাত্র ৩০ মিনিটে শুধু পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট পেতে ব্যবহারকারীরা ১ কোটি ৩০ লাখ বার হিট করেছেন। এছাড়া দুপুর ২টা থেকে আড়াইটা পর্যন্ত পূর্বাঞ্চলের টিকিটের জন্য হিট পড়েছে প্রায় ১ কোটি ৫ লাখ।

রেলওয়ের তথ্য অনুযায়ী, আগামী ১৭ মার্চ ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াতের জন্য ট্রেনের মোট আসন রয়েছে ৩১ হাজার ২৫৫টি। আর ওই দিনের জন্য সারা দেশে সব মিলিয়ে মোট আসনসংখ্যা ১ লাখ ৭৪ হাজার ১৫৩টি।

সকাল সাড়ে ৮টার মধ্যেই ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের ১৪ হাজার ৫০০টি আসনের টিকিট বিক্রি হয়ে যায়। অন্যদিকে দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে পূর্বাঞ্চলের ১৪ হাজার ২৯টি আসনের টিকিট বিক্রি হয়। দুপুর আড়াইটা পর্যন্ত সারা দেশে সর্বমোট ৫৮ হাজার ৪২৬টি আসনের টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত