
‘বৈশ্বিক জ্বালানি সংকট বিবেচনায় সরকারি নির্দেশনা মোতাবেক আমরা ডেসকো আওতাধীন প্রত্যেকটি এলাকার শপিংমল, মার্কেট, বিপনি বিতানসহ সকল প্রকার বাণিজ্যিক প্রতিষ্ঠানের উপর কঠোর নজরদারি করছি। প্রথমে সতর্ক করা হ”েছ এবং ৭টার পর জরুরি সেবাকেন্দ্র ব্যতীত কোনো বাণিজ্যিক ¯’াপনা খোলা দেখা গেলে তাৎক্ষণিক বন্ধের ব্যব¯’া করা হ”েছ। এরপরও যদি কেউ আইন অমান্য করেন তবে তার বিরদ্ধে আইনানুগ ব্যব¯’া নেওয়া হবে বলে উল্লেখ করেন স্পেশাল মেট্রোপলিটন মেজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) ডেসকো মো. হাদিউজ্জামান। সরকারের নির্দেশনাক্রমে শপিংমল, মার্কেট, দোকানসমূহ সময়মতো বন্ধকরণের নিমিত্তে ডেসকো কর্তৃক নিয়মিত বিশেষ অভিযান/মোবাইল কোর্ট পরিচালনা করা হ”েছ। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ডেসকো আওতাধীন মিরপুর এলাকার মার্কেট, শপিংমল এবং দোকান সমূহে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন স্পেশাল মেট্রোপলিটন মেজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) ডেসকো মো. হাদিউজ্জামান। ডেসকো আওতাধীন গুলশান-বনানী অঞ্চলে অপর একটি অভিযান পরিচালিত হয় গত বুধবার সন্ধ্যা ৭টা থেকে। সেই অভিযানে নেতৃত্ব দেন ডেসকোর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুবের আলম। অভিযানকালে স্পার্ক গিয়ার, বেস্টবাইসহ কিছু প্রতিষ্ঠানকে আইন অমান্য করায় দশ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া প্রয়োজনের অতিরিক্ত আলোকসজ্জার দায়ে গুলশানের একটি খাবারের দোকান থেকে জরিমানা আদায় এবং কিছু অপ্রয়োজনীয় ডিসপ্লে লাইট জব্দ করা হয়। পাশাপাশি লিফলেট বিতরণ, মাইকিং করে ব্যবসায়ীসহ সর্বসাধারণকে সচেতন করার কাজ চলমান রয়েছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি