ঢাকা রোববার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা গতকাল শনিবার উপজেলা পরিষদের প্রয়াত ইউএনও রাশেদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছিলেন ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মো. মাহবুবুর রহমান লিটন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মাহবুবুর রহমান বলেন ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামণ্ডএর ১২৭তম জন্মজয়ন্তী জাতীয়ভাবে উদযাপনের প্রস্তুতি চলছে।

পাঁচ দিনব্যাপী কর্মসূচির শেষ দিনে প্রধান অতিথি হিসেবে তারেক রহমান উপস্থিত থাকবেন। এবারের নজরুল জন্মজয়ন্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষার্থীদের প্রতিযোগিতা ও বইমেলা আয়োজনের পাশাপাশি ত্রিশালকে ‘নজরুল সিটি’ ঘোষণার উদ্যোগও নেওয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত