ঢাকা রোববার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সরকার সিন্ডিকেট ব্যবসায়ীদের স্বার্থ দেখছে

বলরেন রুহিন হোসেন প্রিন্স
সরকার সিন্ডিকেট ব্যবসায়ীদের স্বার্থ দেখছে

ক্ষমতাসীন বিএনপি সরকার সাধারণ মানুষের স্বার্থ না দেখে ব্যক্তি, গোষ্ঠী ও সিন্ডিকেট ব্যবসায়ীদের স্বার্থ দেখছে বলে অভিযোগ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, ‘একদিকে জ্বালানিসংকট, অন্যদিকে কোনো গণ-আলোচনা ছাড়াই জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি করছে।’ গতকাল শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে রুহিন হোসেন প্রিন্স এ কথা বলেন। জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, সরবরাহ নিশ্চিত করা, কৃষি রক্ষায় সেচের ডিজেল সরবরাহ ও গণপরিবহনের ভাড়া বাড়ানোর প্রতিবাদে সিপিবির ঢাকা মহানগর উত্তর শাখা এই সমাবেশের আয়োজন করে।

সমাবেশে রুহিন হোসেন প্রিন্স বলেন, ডিজেলের মূল্যবৃদ্ধি কৃষিকে সংকটে ফেলেছে। সর্বত্র মূল্যবৃদ্ধিতে জনজীবনে সংকট বাড়ছে। সরকার সাধারণ মানুষের স্বার্থ না দেখে ব্যক্তি, গোষ্ঠী ও সিন্ডিকেট ব্যবসায়ীদের স্বার্থ দেখছে। সারা দেশে প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠলেও সরকার বাস্তব পরিস্থিতি অস্বীকার করে যাচ্ছে। সিপিবি ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি হাসান হাফিজুর রহমান সমাবেশে সভাপতিত্ব করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত