ঢাকা বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

বাংলাদেশে পুশইন করা পাঁচজনকে ফিরিয়ে নেবে ভারত

বাংলাদেশে পুশইন করা পাঁচজনকে ফিরিয়ে নেবে ভারত

বাংলাদেশে গত বছরের জুনে পুশ-ইন করা পাঁচজনকে ফিরিয়ে নেবে ভারত। এরপর তাদের ভারতীয় নাগরিকত্ব যাচাই-বাছাই করা হবে। গতকাল শুক্রবার দেশটির সুপ্রিম কোর্টকে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

ভারতের প্রধান বিচারপতি সুরিয়া কান্তকে নিয়ে গঠিত বেঞ্চকে সলিসেটর জেনারেল তুষার মেহতা এ ব্যাপারে বলেন, ‘সরকার তাদের ফিরিয়ে এনে তাদের সার্বিক অবস্থা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। সেই অনুযায়ী আমাদের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হবে। মামলার বিশেষ পরিস্থিতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।’

আগামী ১০ দিনের মধ্যে তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানান তুষার। বাংলাদেশে পুশ-ইন করা ছয়জনকে ফিরিয়ে আনতে গত বছরের সেপ্টেম্বরে নির্দেশ দেন কলকাতা হাইকোর্ট। কলকাতার সর্বোচ্চ আদালতের এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে ভারতীয় কেন্দ্রীয় সরকার। সেখানে শুনানির সময় এমন মন্তব্য করেন তুষার। ওই ছয়জনের মধ্যে সোনালী খাতুন নামে এক নারীকে তার আট বছর বয়সী ছেলেসহ ভারতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। ওই সময় সোনালী গর্ভবতী ছিলেন। মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে ফেরানোর কথা জানায় ভারত। পরবর্তীতে সোনালী পশ্চিমবঙ্গের বীরভূমে তার দ্বিতীয় ছেলের জন্ম দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত