
সিলেটের জৈন্তাপুর উপজেলায় খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার বেলা ২টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের শিকারখাঁ গ্রামের রাহুর খালে এ ঘটনা ঘটে বলে জানান জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। নিহতরা হলো- সালেহ আহমেদের সাত বছর বয়সী ছেলে মুন্না এবং কবির আহমদের ছয় বছর বয়সী মেয়ে রাফা। তারা চাচাতো ভাই-বোন। ওসি মাহবুবুর রহমান বলেন, শিশু দুটির চাচা মাঠে গরু চড়াতে যাচ্ছিলেন। এ সময় তারা চাচার পেছন পেছন যায়।