
গতকাল মঙ্গলবার কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ৫ নং ওয়ার্ডের ড্রেনেজ ব্যবস্থা এবং ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন দাউদকান্দি পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার,স্যানেটারী কর্মকর্তা মো.কামরুজ্জামান, প্রকৌশল শাখার কার্য্য সহকারী আব্দুল আহাদ প্রমুখ।