
জাতীয় পর্যায়ের গণিত অলিম্পিয়াড ২০২৬-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে নোয়াখালী জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির শিক্ষার্থী সাফওয়ানা হোসেন। ‘অ্যাবাকাস ব্রেইন জিম – গ্রেড ২’ বিভাগে অংশ নিয়ে সে দেশসেরা তৃতীয় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছে।
সম্প্রতি অনুষ্ঠিত ন্যাশনাল লেভেল ম্যাথ অলিম্পিয়াড ২০২৬-এ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এই কৃতিত্ব অর্জন করে সাফওয়ানা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুসরাত জাহান রহিমা মনে করেন, সাফওয়ানার এই অর্জন দেশের অন্যান্য শিশু-কিশোরদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং গণিত শিক্ষায় আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ প্রসঙ্গে সাফওয়ানার পিতা, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক সাখাওয়াত হোসেন বলেন, সাফওয়ানার এই অর্জনের পেছনে তার একাগ্রতা, কঠোর পরিশ্রম এবং মেধার প্রতিফলন বড় ভূমিকা রেখেছে। তিনি বলেন, ‘আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ ও ধারাবাহিক সাফল্যের জন্য সবার নিকট দোয়া চাই।’
প্রসঙ্গত, জাতীয় পর্যায়ে নোয়াখালীর এই ক্ষুদে শিক্ষার্থীর সাফল্য জেলার জন্য গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।
তার এ কৃতিত্বে শিক্ষক, সহপাঠী ও শুভানুধ্যায়ীরা আনন্দ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে আরও বড় সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেছেন।