ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের রাজধানী লখনৌয়ের একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। গতকাল সোমবার লখনৌয়ের আলিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাণিজ্যিক এলাকায় অবস্থিত ওই ভবনটিতে কোচিং সেন্টারের পাশাপাশি একটি পোষা প্রাণীর দোকান (পেট শপ) ও আরও কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ছিল। আগুন লাগার পর ভবনের ভেতরে বহু মানুষ আটকা পড়েন। প্রাণ বাঁচাতে কয়েকজন শিক্ষার্থী তিনতলা ভবন থেকে লাফিয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, আগুন এক ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলতে থাকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত