ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

কুমিল্লায় অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন

কুমিল্লায় অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন

অগ্রণী ব্যাংক পিএলসির ২০২৬ সালের ব্যবসায়িক অগ্রগতি বাস্তবায়ন এবং ঋণ আদায় কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে কুমিল্লায় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার কুমিল্লায় অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম। এসময় তিনজন গ্রাহকের কাছ থেকে শ্রেণীকৃত ঋণ থেকে নগদ ৩০ লাখ ১ হাজার টাকা আদায় করা হয়। এছাড়াও এসএমই খাতে ২ কোটি ৩১ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার। কুমিল্লা সার্কেলের মহাব্যবস্থাপক মো. ইখতিয়ার উদ্দীনের সভাপতিত্বে সম্মেলনে সার্কেলাধীন অঞ্চল প্রধান, কর্পোরেট শাখা প্রধান, শাখা ব্যবস্থাপকরা এবং সম্মানিত গ্রাহকরা উপস্থিত ছিলেন। সম্মেলনে প্রধান অতিথি ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম ২০২৬ সালের ব্যবসায়িক অগ্রগতি ও বাস্তবায়ন, আমানত সংগ্রহ, শ্রেণীকৃত ঋণ আদায়, রেমিট্যান্স আহরণ ও প্রান্তিক পর্যায়ে এসএমই ঋণ বিতরণ বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত