
ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ এবং সেন্টার ফর ইংলিশ টিচিং অ্যান্ড রিসার্চ (সিইটিআর)-এর যৌথ উদ্যোগে English Literature and Language Education in a Changing World শীর্ষক পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট রিসার্চ সেমিনার গতকাল মঙ্গলবার আরসি মজুমদার আর্টস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সিইটিআর-এর পরিচালক অধ্যাপক ড. নেভিন ফরিদার সভাপতিত্বে উদ্বোধনী পর্বে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার প্রধান অতিথি ছিলেন। ইংরেজি বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী শুভেচ্ছা বক্তব্য দেন। নর্থ সাউথ ইউনিভার্সিটির ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. নাজিয়া মনজুর এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অধ্যাপক ড. মোহাম্মদ শাহরিয়ার হক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নোশিন তাবাসসুম সিদ্দিকী অনুষ্ঠান সঞ্চালন করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি