ঢাকা রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের টাউন হল মিটিং-২০২৬

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের টাউন হল মিটিং-২০২৬

‘হরাইজনস- রিডিফাইনিং ফিউচার’- এই ভাবনাকে সামনে রেখে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি গত শুক্রবার রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল, ঢাকায় টাউন হল মিটিং-২০২৬ এর আয়োজন করে। ব্যাংকের সব শাখার শাখাপ্রধান এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা এতে অংশগ্রহণ করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানের মতবিনিময় পর্বে ব্যবসায়িক অগ্রগতি, নেতৃত্বের বিকাশ এবং ভবিষ্যৎ প্রযুক্তির কৌশল নিয়ে বিস্তৃত আলোচনা অনুষ্ঠিত হয়। উন্মুক্ত আলোচনায় শাখাপ্রধানরা মাঠপর্যায়ের ব্যবসায়িক অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন এবং ব্যবসা প্রসারে বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেন। সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী শাখাপ্রধানদের মতামতকে গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন এবং ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি অর্জনে সবার সক্রিয় অংশগ্রহণ, আন্তরিকতা ও সমন্বিত প্রয়াসের ওপর গুরুত্ব প্রদান করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত