
ঢাকার বনানী থানার অস্ত্র আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে ২৪ সেপ্টেম্বর দিন রেখেছে আদালত। এ আসামির আইনজীবীর সময় চেয়ে আবেদন করার পরিপ্রেক্ষিতে রোববার এ আদেশ দেন রোববার ঢাকার চতুর্থ বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মঈন উদ্দিন চৌধুরী। আনিসুল হকের আইনজীবী সুমন হোসেন বলেন, “আমাদের মামলা সংক্রান্ত কিছু কাগজপত্র সংগ্রহ করার বাকি আছে। সেগুলো সংগ্রহ করার জন্য আমরা আদালতের কাছে সময় চেয়েছিলাম। “আদালত সময় আবেদন মঞ্জুর করে আগামী ২৪ সেপ্টেম্বর শুনানির পরবর্তী তারিখ ধার্য করেছেন।” আনিসুলের আইনজীবী বলেন, যেই অস্ত্র নিয়ে মামলাটি হয়েছে, সেটি ‘আসলে’ আনিসুল হকের বৈধ অস্ত্র। সেই কাগজপত্র আগামী ধার্য তারিখে উপস্থাপন করা হবে।