ঢাকা সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, রাষ্ট্রপতি ও জিয়া পরিবারের জন্য খাস দোয়া ও অভিনন্দন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, রাষ্ট্রপতি ও জিয়া পরিবারের জন্য  খাস দোয়া ও অভিনন্দন

সম্প্রতি ঢাকা মোহাম্মদপুর, কাজী নজরুল ইসলাম রোডস্থ বিএনপি অফিসে রুহুল কবীর রেজভীকে সংবর্ধনা ও দোয়া করার জন্য মো. মাহবুবুল ইসলাম সাহেবের ব্যবস্থাপনায় এক দোয়া ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত মহাসচিবের আমন্ত্রণক্রমে দোয়া করার জন্য শুভাগমন করেন আমীরে সত্যের ডাক আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেব কেবলা, পীর সাহেব কেবলা তার মোনাজাতে বলেন যে, ‘আমি এই অফিস থেকেই আন্দোলন ও অভ্যুত্থানের মাধ্যমে দেশ স্বাধীন হওয়ার জন্য দোয়া ও ভবিষ্যৎবাণী পেশ করিয়াছিলাম। যাহা এক সপ্তাহের মধ্যে আল্লাহ তা’আলা সফল করিয়াছেন, চলতি সপ্তাহের রেজভী সাহেবের জন্য দোয়া করিয়াছিলাম দয়াল মাওলা তাহাও সফল করিয়াছেন। ’ অনুষ্ঠানে হৃদয়বিদারক মোনাজাতের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও জিয়া পরিবারের সবার জন্য সফলতা ও মাগফিরাত কামনা করিয়া খাচ দোয়া করেন এবং ভারপ্রাপ্ত মহাসচিবকে পূর্ণ মহাসচিব হিসেবে দেখার আশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে এই ওলীয়ে কামেল আখেরি মোনাজাত করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত