
বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস ও ডিজিটাল লেনদেন সম্প্রসারণের উদ্যোগ এবং সরকার ঘোষিত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও উৎসাহিত করার লক্ষ্যে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে মধুমতি ব্যাংক পিএলসি। এরই ধারাবাহিকতায় ডিজিটাল লেনদেনে বাংলা কিউআর ব্যবহারের সুবিধা সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সম্প্রতি ঢাকার গুলশানে রোডশো আয়োজন করেছে ব্যাংকটি। 'এক দেশ এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর', এই স্লোগানকে সামনে রেখে এবারের রোডশোতে নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে ব্যাংকের এসইভিপি ও হেড অব ইন্টারন্যাশনাল ডিভিশন ফাহমিদা সাইদ সাকীর নেতৃত্বে নারী কর্মীদের অংশগ্রহণে রোডশোটি গুলশান এলাকার বিভিন্ন মার্কেটে প্রদক্ষিণ করে এবং নারী উদ্যোক্তাদের মাঝে বাংলা কিউআর বিষয়ে সচেতনতা তৈরি করে। প্রচারণার অংশ হিসেবে গুলশানের 'তেহজাদ' নামক নারী উদ্যোক্তা পরিচালিত শোরুমে বাংলা কিউআর কোড সম্বলিত টেবিল টপার প্রদান করা হয় এবং কিউআর কোডটি স্ক্যান করে পেমেন্ট সম্পন্ন করে সকলকে ডিজিটাল পেমেন্টে উৎসাহিত করা হয়।