ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

কেন বাড়ল তেল-চিনির দাম, জানালেন বাণিজ্যমন্ত্রী

কেন বাড়ল তেল-চিনির দাম, জানালেন বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে দাম সমন্বয় করতে হয়েছে। সে কারণে ভোজ্যতেলের দাম কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। বাণিজ্যমন্ত্রী বলেন, চিনির ক্ষেত্রে সমস্যা হলো, পরিশোধনাগারগুলোয় গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটছে। এতে উৎপাদনে সাময়িক সমস্যা হচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে 'বাংলাদেশের চামড়া খাতের অগ্রগতি: চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সংস্কার' শীর্ষক নীতি সংলাপ শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

অনুষ্ঠানটি আয়োজন করে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। বাজারে চিনির সংকট ও মূল্যবৃদ্ধির বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের বড় পরিশোধনাগারগুলোর কাছে পর্যাপ্ত অপরিশোধিত চিনি আছে। গ্যাস সরবরাহে কিছুটা বিঘ্ন ঘটায় উৎপাদনে সাময়িক প্রভাব পড়েছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নিত্যপণ্যের সরবরাহ ও দাম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, নিত্যপণ্যের দাম একেক সময়ে একেক কারণে বৃদ্ধি পায়। আন্তর্জাতিক বাজারে সরবরাহব্যবস্থার ব্যাঘাত, ফলন বিপর্যয়, বিদ্যুৎ ও গ্যাস-সংকট কিংবা পরিবহন সমস্যার প্রভাব পণ্যের দামে পড়ে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত