
কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের চলতি মূলধনের চাহিদা মেটাতে বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত ৫ হাজার কোটি টাকার আবর্তনশীল পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় ঋণ বিতরণের জন্য চুক্তি স্বাক্ষর করেছে এনআরবিসি ব্যাংক। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে ডেপুটি গভর্নর মো. আনিস উর রহমানের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি পরিচালক মো. জবদুল ইসলাম ও এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনআরবিসি ব্যাংকের এসএমই বিভাগের প্রধান মো. রমজান আলী ভুইয়াসহ উভয় প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।