
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের পাওয়ার অ্যান্ড এনার্জি ট্রেনিং একাডেমি (পিইটিএ)-এর উদ্যোগে প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার (পিএলসি) ল্যাব উদ্বোধন এবং 'মাস্টারিং পিএলসি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন উইথ স্কাডা অ্যান্ড এইচএমআই' শীর্ষক পিএলসি প্রশিক্ষণ কোর্স গতকাল ইউআইইউ ক্যাম্পাসে চালু করা হয়। প্রশিক্ষণ কোর্সটির মূল লক্ষ্য হলো পিএলসি ও শিল্প অটোমেশন খাতে ভবিষ্যৎ কর্মজীবনের জন্য ইউআইইউর গ্র্যাজুয়েটদের ব্যবহারিক ও হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা। এর মাধ্যমে চতুর্থ শিল্পবিপ্লবের ক্রমবর্ধমান চাহিদা মোকাবিলায় প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের সক্ষম করে তোলা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি