ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের ১৭৭ অস্থায়ী কর্মচারীর চাকরি স্থায়ী

আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের ১৭৭ অস্থায়ী কর্মচারীর চাকরি স্থায়ী

দীর্ঘদিন ধরে অস্থায়ী হিসেবে কর্মরত আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসির ১৭৭ জন কর্মচারীর চাকরি স্থায়ী করা হয়েছে। ব্যাংকের কর্মচারী কল্যাণ ইউনিয়ন (সিবিএ বি-২২৪১)-এর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ব্যাংক কর্তৃপক্ষের এ সিদ্ধান্তে সংশ্লিষ্ট কর্মচারীদের দীর্ঘদিনের কর্মসংস্থানের অনিশ্চয়তার অবসান হয়েছে। স্থায়ীকৃতদের মধ্যে অনেকেই ব্যাংকের প্রতিষ্ঠালগ্ন থেকে কর্মরত রয়েছেন। ১ সেপ্টেম্বর চাকরি স্থায়ীকরণের এ সিদ্ধান্ত কার্যকর হয়। ফলে সংশ্লিষ্ট কর্মচারীদের কর্মজীবনে স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি তাদের মধ্যে স্বস্তি, আত্মবিশ্বাস ও নতুন কর্মউদ্দীপনার সৃষ্টি হয়েছে। চাকরি স্থায়ীকরণের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কর্মচারী কল্যাণ ইউনিয়নের সভাপতি মো. মাজেদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে অস্থায়ী হিসেবে কর্মরত আমাদের সহকর্মীদের চাকরি স্থায়ী হওয়া অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত