ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

অ্যাক্রেডিটেশন সনদ পেল পাঁচ বিশ্ববিদ্যালয়ের আটটি একাডেমিক প্রোগ্রাম

অ্যাক্রেডিটেশন সনদ পেল পাঁচ বিশ্ববিদ্যালয়ের আটটি একাডেমিক প্রোগ্রাম

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) ২১তম কাউন্সিল সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী পাঁচটি বিশ্ববিদ্যালয়ের আটটি একাডেমিক প্রোগ্রাম অ্যাক্রেডিটেশন সার্টিফিকেট ও সার্টিফিকেট অব কনফিডেন্স অর্জন করেছে। আবেদনকৃত প্রোগ্রামসমূহের জন্য গঠিত পৃথক পৃথক অ্যাক্রেডিটেশন কমিটির মূল্যায়ন প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে অ্যাক্রেডিটেশন নীতিমালা, ২০২২-এর নীতি (৭) ও তফসিল (২) অনুসরণে এসব সনদ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। সনদপ্রাপ্ত প্রোগ্রামগুলোর মধ্যে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (AIUB) ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (BBA) এবং বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE), ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যাচেলর অব ফার্মেসি (অনার্স) ও এলএলবি (অনার্স), গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (BUBT)-এর ব্যাচেলর অব লজ (এলএলবি, অনার্স) প্রোগ্রামসমূহ অ্যাক্রেডিটেশন সার্টিফিকেট অর্জন করেছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত