ঢাকা রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

ডাম কাপ আপ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের গ্রাজুয়েশন অনুষ্ঠিত

ডাম কাপ আপ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের গ্রাজুয়েশন অনুষ্ঠিত

ঢাকা আহ্‌ছানিয়া মিশনের (ডাম) শিক্ষা সেক্টরের উদ্যোগে এবং কিং আবদুল্লাহ হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের সহযোগিতায় KAAP-UUP প্রকল্পের শিক্ষার্থীদের গ্রাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর তেজগাঁওয়ে আহ্‌ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, প্রত্যেক নাগরিক যেন তার অধিকার যথাযথভাবে পায়, তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রাক্তন শিক্ষার্থীদের মুক্ত আলোচনা। এতে তারা জীবনের নানা প্রতিকূলতা মোকাবিলা, ঢাকা আহ্‌ছানিয়া মিশন থেকে পাওয়া শিক্ষা ও সহায়তা এবং নিজেদের প্রতিষ্ঠিত করার প্রচেষ্টার অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা আহ্‌ছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক ড. গোলাম রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন আহ্‌ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল হক, ঢাকা আহ্‌ছানিয়া মিশনের পরিচালক (প্রোগ্রাম) কে এম জাহিদুজ্জামান, KAAP-UUP প্রকল্প ও শিক্ষা সেক্টরের যুগ্ম পরিচালক মো. মনিরুজ্জামান, ডামের সহ-সভাপতি (কর্মসূচি) ড. এস এম খলিলুর রহমান, PCO-ISDB বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর মো. আরিফ শহীদ, অভিভাবক, শিক্ষকসহ গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত