ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ

মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ

ঢাকা-৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। গতকাল মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

সালাহউদ্দিন আহমেদের ছেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন তার বাবার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বাদ জোহর শ্যামপুর কদমতলীর লাল মসজিদে বাবার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তিনি সবার কাছে তার বাবার জন্য দোয়া প্রার্থণা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত