
সুজুকি বাংলাদেশ (র্যাংকন মোটর বাইকস লিমিটেড) আনুষ্ঠানিকভাবে দেশের বাজারে উন্মোচন করেছে বহুল প্রতিক্ষীত অ্যাডভেঞ্চার-ট্যুরার মোটরবাইক 'সুজুকি ভি-স্ট্রোম এসএক্স ২৫০'। পূর্বাচলস্থ বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত 'সুজুকি ডে' উপলক্ষে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে হাজারো বাইকার ও বাইকিংপ্রেমীর উপস্থিতিতে নতুন এ মডেলটির পর্দা উন্মোচন করা হয়। নতুন ভি-স্ট্রোম এসএক্স ২৫০ মডেলটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৪,৪৯,৯৫০ টাকা। তবে বাজার উন্মোচন উপলক্ষে গ্রাহকদের জন্য ঘোষণা করা হয়েছে বিশেষ লঞ্চ অফার। আগামী ৩১ অক্টোবরের মধ্যে বাইকটি প্রি-বুক অথবা ক্রয় করলে গ্রাহকরা পাচ্ছেন ২০,০০০ টাকা ছাড়ে ৪,২৯,৯৫০ টাকা বিশেষ মূল্যে কেনার সুযোগ। দিনব্যাপী এ মেগা ইভেন্টে আমন্ত্রিত বাইকারদের জন্য আয়োজন করা হয় লাইভ স্টান্ট শো, ডার্ট রেস, ডিজে পারফরম্যান্স এবং বাইকিং অ্যাকসেসরিজ এক্সিবিশন। অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে শেষের ভাগে অনুষ্ঠিত হয় মেগা মিউজিক্যাল কনসার্ট; যেখানে দেশের শীর্ষস্থানীয় ও কিংবদন্তি রকব্যান্ড জেমস, ওয়ারফেজ এবং কার্নিভাল তাদের রোমাঞ্চকর পারফরম্যান্সে পুরো প্রাঙ্গণ মাতিয়ে তোলে।