
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান গত সোমবার মালয়েশিয়ার আলবুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউ)-এর শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। বাংলাদেশি স্টুডেন্টস কমিউনিটি এআইইউ (বিএএসসিএ)-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা বাংলাদেশের অন্যতম বিশিষ্ট শিক্ষাবিদ ও উদ্যোক্তা ড. মো. সবুর খানের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পান। একই সঙ্গে তার দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ, পেশাগত উন্নয়ন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে অনুপ্রেরণা লাভ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলবুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর ও প্রেসিডেন্ট প্রফেসর দাতো' আইআর. ড. মোহাম্মদ সালেহ বিন জাফর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আলবুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (এসবিএসএস)-এর ভারপ্রাপ্ত ডিন মোহাম্মদ মোকলিস বিন আহমাদ ফুয়াদ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি