ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

সাউথ এশিয়ান ইউনিভার্সিটির গভর্নরস বোর্ডের চেয়ারম্যান হলেন অধ্যাপক ড. মামুন আহমেদ

সাউথ এশিয়ান ইউনিভার্সিটির গভর্নরস বোর্ডের চেয়ারম্যান হলেন অধ্যাপক ড. মামুন আহমেদ

সার্কের উদ্যোগে ভারতের নয়াদিল্লিতে প্রতিষ্ঠিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটির (এসএইউ) গভর্নরস বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। গত ৮ ও ৯ অক্টোবর নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির ১৬তম গভর্নিং বোর্ডের সভায় তাকে পরবর্তী মেয়াদের জন্য নির্বাচিত করা হয়। নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে অধ্যাপক মামুন আহমেদ বিদায়ী চেয়ারম্যান শ্রীলঙ্কার প্রতিনিধি অধ্যাপক কাপিলা সেনেভিরত্নের স্থলাভিষিক্ত হয়েছেন। তার এ নির্বাচন দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষা ও গবেষণায় আঞ্চলিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর অধ্যাপক মামুন আহমেদ বলেন, সাউথ এশিয়ান ইউনিভার্সিটির গভর্নরস বোর্ডের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হওয়া তার জন্য অত্যন্ত সম্মান ও মর্যাদার বিষয়। তিনি অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের পাশাপাশি বাংলাদেশের শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা সম্প্রসারণে কাজ করবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত