ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারি আটক। গতকাল শনিবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন কেরুনতলী সংলগ্ন এলাকায় গতকাল শনিবার সকাল ১১টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ৩টি ইজিবাইক তল্লাশি করে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবা, ২টি মোবাইল ফোন ও পাচার কাজে ব্যবহৃত ৩টি ইজিবাইকসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়। এসময় একজন ইজিবাইক চালক কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত