ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাফল্য

গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাফল্য

৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় চমকপ্রদ সাফল্য পেয়েছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত চূড়ান্ত প্রতিযোগিতায় দাবা (বালক, মধ্যম) খেলায় অসাধারণ পারদর্শীতা দেখিয়ে চ্যাম্পিয়ন শিরোপা জয় করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির (ইংরেজি ভার্সন) কৃতী শিক্ষার্থী আহনাফ শেহজাদ। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের খেলায় আহনাফ শেহজাদ প্রতিনিধিত্ব করেন পদ্ম অঞ্চলের। শেহজাদের অসাধারণ অর্জনে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন মাইলস্টোন কলেজের উপদেষ্টা কর্নেল নুরন নবী (অব.), অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম, উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম এবং মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ মিসেস রিফাত নবী আলম। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত