
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ 'অ্যালামনাই কলক্যুয়াম সিরিজ- ফল ২০২৬' আয়োজন করেছে। গবেষণার চর্চা ও জ্ঞান বিনিময়ের ধারাকে অব্যাহত রাখা এবং সমৃদ্ধ করার লক্ষ্যে সম্প্রতি এই কলক্যুয়াম অনুষ্ঠিত হয়। এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাবেক শিক্ষার্থীরা তাদের গবেষণাপত্র উপস্থাপন করেন। এ কলক্যুয়ামে ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগের তাসনিম মাহমুদ, আইন বিভাগের শাহরিয়ার বিন ওয়ারেস, ইতিহাস ও দর্শন বিভাগের তাসলিমা তারিক এবং সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের মোহাম্মদ ওয়াহিদ হোসাইন তাদের গবেষণাপত্র উপস্থাপন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও আইন বিভাগের অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. রিজওয়ান খায়ের। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি